নবীনগরে বিটিভিশারা গ্রামের চলমান আশ্রয়ন প্রকল্পের কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করলেন স্থানীয়রা

মলয়া রিপোর্ট-
মাননীয় প্রধানন্ত্রী শেখ হাসিনার লালিত স্বপ্ন  মুজিব শতবর্ষ উপলক্ষে সারা বাংলাদেশে জমি নাই ঘর নাই এরকম লোকদের জন্য আশ্রয়ন প্রকল্প চলমান, প্রধানমন্ত্রীর স্বপ্ন এই দেশে কেউ ঘর ছাড়া থাকবেনা, সেরকম স্বপ্নের প্রকল্পের একটি ব্রাক্ষণবাড়িয়া নবীনগর উপজেলা ভূমি ও গৃহহীন অসহায় গরিব ছিন্নমুল পরিবারের  নির্মানাদীন সেমিপাকা ঘরের কাজ  চলমান।  সেই আশ্রয়ণ প্রকল্পের  একটি  রতনপুর ইউনিয়ন  বিটিভিশারা গ্রামে । আজ  শুক্রবার অনুসন্ধানী টিম কর্তৃক  উক্ত ঘরগুলোর  কাজের মান  অনুসন্ধানের জন্য প্রকল্পের নিকট  উপস্থিত হলে  স্থানীয়রা  কাজের মান নিয়ে  সন্তোষ প্রকাশ করেন।  যারা ঘর পাচ্ছেন  তারা নিজেরাই  কাজের তদারকি করছেন। উল্লেখ্য যে কাজের শুরুতে  নবীনগরের জাতীয় সংসদ সদস্য মোঃ এবাদুল করিম বুলবুল এই প্রকল্পের কাজের ভর্তুকি দিয়ে মাটি ভরাটের কাজ করে দিচ্ছেন এবং নিয়মিত খবরা খবর রাখছেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মনির উক্ত প্রকল্পের ঘরগুলোর সার্বিক খবরা খবর রাখছেন। উপজেলা পরিষদ  চেয়ারম্যান   মোহাম্মদ মনিরুজ্জামান মনির  অগ্রাধিকার ভিত্তিতে  এই কাজগুলোর  খবরা খবর রাখছেন এবং নিয়মিত পরিদর্শন করছেন। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক  শত ব্যস্ততার মাঝেও এই প্রকল্পকে অগ্রাধিকার ভিত্তিতে নিয়ে তিনি সঠিক সুনিপুণভাবে দেখাশোনা করে যাচ্ছেন। পাশাপাশি প্রতিটি স্থানে নির্ধারিত ট্যাগ অফিসার নিয়োগ করে দিয়েছেন, যারা নিয়মিত প্রকল্পের খবরা খবর রাখছেন।   যেখানে সমস্যা হচ্ছে তিনি তাৎক্ষণিক সমাধান করার চেষ্টা অব্যাহত রেখেছেন।