নবীনগরে স্থানীয় এনজিও হোপ কর্তৃক ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন
- August 6,2021
- 420 views
মলয়া ডেস্ক-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানীয় এনজিও হোপ মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন। বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করার পর থেকেই সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা অসহায় মানুষদের কে সাহায্য সহযোগিতা করে আসছেন। সেরকম একটি বেসরকারী প্রতিষ্ঠান স্থানীয় এনজিও হোপ সংস্থাটি প্রতিবছরই দরিদ্র এবং অসহায় মানুষদেরকে খাদ্য সহায়তা, শীতবস্ত্র বিতরণ, সাধারণ শিক্ষাবৃত্তি, বঙ্গবন্ধু উচ্চ শিক্ষাবৃত্তি, এবং বিভিন্ন সামাজিক সংগঠন কে আর্থিক সহায়তা করে আসছেন। বর্তমানে নবীনগর উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা সর্বোচ্চ সীমা অতিক্রান্ত হওয়ার পথে। তাই কোন করোনা রোগী যদি অসুস্থ হয়ে অক্সিজেনের অভাব বোধ করে তাহলে সেই রোগীকে ফ্রি অক্সিজেন সেবা চালু করার জন্য আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন হোপের নির্বাহী পরিচালক এ কে এম আসাদুজ্জামান কল্লোল। স্বাস্থ্যবিধি মেনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির। সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মোহাম্মদ শামীম। হোপের কার্যনির্বাহী কমিটির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন মনির। মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সাধারণ সম্পাদক ওমর ফারুক, দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি তৌফিকুর রহমান, দৈনিক সময়ের আলো প্রতিনিধি সুমন আহমেদ, হোপের পরিচালক অর্থ নিয়াজ মোহাম্মদ পলাশ, প্রভাষক দেলোয়ার হোসেন, প্রভাষক শিউলি পারভীন, সিনিয়র সাংবাদিক আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, ইকবাল হোসেন বসু, গোলাম কিবরিয়া শিবলী, ম্যানেজার নাসির উদ্দিন, আলমগীর হোসেন সহ সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় হোপের নির্বাহী পরিচালক একেএম আসাদুজ্জামান কল্লোল বলেন আমরা মানুষের স্বাস্থ্য সেবার জন্য এখন থেকে পরিকল্পনামাফিক কাজ করে যাব, প্রাথমিক চিকিৎসার জন্য আমাদের সকল চিকিৎসা সামগ্রী ক্রয় করা হয়েছে , আমরা আমাদের সংস্থা থেকে রোগীদের যাতায়াতের সহজলভ্যতার জন্য একটি অ্যাম্বুলেন্স ক্রয় করতে যাচ্ছি, যাতে স্বল্প খরচে হাসপাতালে পৌঁছতে পারে। আমরা আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা চাই। প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির বলেন করোনা ভাইরাস এর শুরু থেকে অদ্য পর্যন্ত হোপ যেভাবে মানুষকে সাহায্য সহযোগিতা এবং সেবা প্রদান করে আসছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। আমি নিজে ব্যক্তিগতভাবে হোপ কর্তৃপক্ষকে ধন্যবাদ দিচ্ছি। আপনারা যেভাবে এখন মানুষের পাশে আছেন ভবিষ্যতেও থাকবেন এ প্রত্যাশা রাখছি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি মোঃ আবু কাওছার।
