নবীনগরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মিলাদ মাহফিল ও বৃক্ষ রোপনের মধ্য দিয়ে শহীদ শেখ কামালের জন্মদিন পালিত

মলয়া ডেস্ক-
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর যথাযোগ্য মর্যাদায়  ( ০৫/০৮/২০২১) মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপজেলা পরিষদ প্রাঙ্গণে সকাল ১০ ঘটিকা সময় প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন,  বীর মুক্তিযোদ্ধা  এবং প্রাথমিক শিক্ষক সমিতি। পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর সভার মেয়র এডভোকেট শিব শংকর দাশ, সহকারী কমিশনার (ভূমি) মো. মোশাররফ হোসাইন। ওসি (তদন্ত) নুরে আলম, আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট সুজিত কুমার দেব, যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সরকার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকার, প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বুলবুল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসানউল্লাহ, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ নাসির উদ্দিন, পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ মিয়া, যুবলীগের সভাপতি শামস আলম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম সবুজ, প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনির, মডেল প্রেসক্লাব সভাপতি মোঃ আবু কাওসার । এ সময় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সকল বক্তাগণই শহীদ শেখ কামালের জীবনাচরনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।  তিনি একজন রাষ্ট্রপতি সন্তান হয়েও স্বাভাবিক জীবন যাপন করতেন। উনার কর্মময় জীবন সকল যুব সমাজের কাছে তুলে ধরার জন্য সকল বক্তারাই উদাত্ত আহ্বান জানান।  আলোচনা সভায় রাষ্ট্রীয়ভাবে উক্ত দিবসটি উদযাপন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়।পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সকল অতিথিগণ বৃক্ষরোপণ করেন।