জাতীয় পর্যায়ে আবারও মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন নবীনগরের এমপি এবাদুল করিম বুলবুল
- July 30,2021
- 448 views
মলয়া ডেক্স- মোহাম্মদ আবু কাওসার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বড়াইল গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন নবীনগরের গণমানুষের নেতা, বিকন ফার্মাসিউটিক্যালস এর কর্ণধার জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। যিনি ব্যবসায়ী হিসেবে নিজ হাতে প্রতিষ্ঠিত কোম্পানিকে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের মাধ্যমে দেশ ও জাতিকে গৌরবান্বিত করেছেন । পাশাপাশি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পরীক্ষিত সৈনিক হিসেবে আস্থা অর্জন করে দেশ সেবায় তথা নবীনগর মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। এই মহামারী মহাদুর্যোগের শুরু থেকেই করোনা চিকিৎসা প্রদানকারীর সকল ডাক্তারদেরকে ফ্রি ঔষধ প্রদান করে আসছেন গতকাল (২৯/০৭/২০২১) তারিখে ডাক্তারদের পাশাপাশি নার্সদেরকেউ ফ্রী ওষুধের ব্যবস্থা করবেন ঘোষণা প্রদানের মাধ্যমে দেশপ্রেম ও মানবতা কল্যাণে তিনি অগ্রনায়ক এবং মানবতার ফেরিওয়ালা, আবারও প্রমান করলেন। এ উপলক্ষে নবীনগরের কয়েকজন সাধারণ মানুষের কাছে জানতে চাওয়া হলে, তারা বলেন আমাদের বর্তমান এই এমপির পক্ষেই সম্ভব নবীনগরের উন্নয়ন করা। নবীনগরের শিক্ষা-সংস্কৃতি, চিকিৎসা, রাস্তাঘাট, সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে উনার মতন সৎ ও নিঃস্বার্থ লোকের দ্বারাই সম্ভব।
