নবীনগরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান এর মাধ্যমে কর্মসূচির সূচনা করলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ

মলয়া ডেস্ক -

গৌরব ঐতিহ্য সংগ্রাম এর ২৭ বছর আজ ২৭ জুলাই ২০২১ সেবা শান্তি প্রগতি মূলমন্ত্রে গঠিত বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নবীনগর উপজেলা শাখার পক্ষ থেকে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে সকাল ১০.০১ ঘটিকায় বাংলাদেশের স্বাধীনতার স্থপতি,  সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সালাউদ্দিন বাবুর নেতৃত্বে উপস্থিত ছিলেন সদস্য সচিব   বাবু রন্জন সাহা মোহাম্মদ,ওমর  ফারুক, মোঃ আব্বু কাউছার, মেঃ পলাশ, আতিকুল আলম, আমীর হোসেন, ইমাম হোসেন, ও সুমন উদ্দিন  এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন, সহ যুব লীগ নেত আমীর হোসেন , হেলাল ইসলাম প্রমুখ উপস্থিত  ছিলেন। স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বলেন কেন্দ্রীয় কর্মসূচির আলোকে মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাব বৃদ্ধির ফলে সেবা শান্তি প্রগতি ঐতিহ্যবাহী সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী স্বল্প পরিসরে উদযাপন করা হচ্ছে। আজ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে বাদ মাগরিব মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য যে মহামারী করোনাভাইরাস এর শুরু থেকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এম্বুলেন্স সেবাসহ স্বেচ্ছায় বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।