নবীনগর পূর্বাঞ্চলের ৯৭০ পিস ইয়াবাসহ র‍্যাবের হাতে মাদক সম্রাট গ্রেফতার

মলয়া ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহিদ হাসান (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাতে উপজেলার মহেশপুর রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাহিদ উপজেলার ইসলামপুর গ্রামের  রফিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় নবীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গত রবিবার দুপুরে র‌্যাব ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন wo মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে র‌্যাব সদস্যরা নবীনগর উপজেলার মহেশপুর সড়কে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জাহিদকে গ্রেফতার করে। পরে তার শরীর তল্লাশি করে ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত জাহিদ এলাকার পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো।

উল্লেখ্য এর আগেও জাহিদ মাদক সহ গ্রেফতার হয়েছিল। স্থানীয় সুত্রে জানা যায়, নবীনগর উপজেলায় পাইকারী ইয়াবা ব্যবসায়ী হিসেবে ব্যাপকভাবে সে আলোচিত। শিবপুর এলাকায় তার শক্ত মাদক সিন্ডিকেট রয়েছে। প্রভাবশালী মহলকে হাত করে সে দীর্ঘদিন মাদক ব্যবসা করে আসছে। উক্ত মাদক সম্রাট গ্রেফতার এর ফলে মাদকমুক্ত নবীনের চাই সংগঠনের পক্ষ থেকে প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।