নবীনগরে স্বাস্থ্য বিধি না মেনে অযথা চলাফেরা করার দায়ে মোবাইল করে জরিমানা

মলয়া ডেস্ক - 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর আজ উপজেলায় পৌর এলাকায় ও বিটঘর ইউনিয়নে লকডাউন বাস্তবায়ন করার সময় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশাররাফ হোসাইন। এসময় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৮ টি মামলায় আটজনকে ৩ হাজার টাকা এবং ১৮৮ ধারায় ১ একটি মামলায় একজনকে ২ শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনী ও পুলিশের সদস্যগণ। মোবাইল কোর্ট পরিচালনা করার সময় সহকারী কমিশনার ভূমি মানুষকে ঘরে থাকার জন্য অনুরোধ করেন  এবং মাস্ক বিতরন করেন । উল্লেখ্য যে সহকারী কমিশনার ভূমি যোগদান করার পর থেকে লকডাউন কার্যকর করার জন্য সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন।