প্রশাসনের কড়া নজরদারিতে ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগরে ঈদ পরবর্তী কঠোর লকডাউনের প্রথম দিনে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

মলয়া ডেস্ক

সারা দেশের ন্যায় ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাতেও পালন করা হচ্ছে সরকার ঘোষিত ঈদ পরবর্তী কঠোর লকডাউন। আর এই লকডাউন সর্বাত্মক বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কড়া নজরদারি। আজ শুক্রবার সকাল থেকেই উপজেলা সদরের বিভিন্ন স্থানে বসানো হয়েছে পুলিশি টহল। থানা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে বসানো হয়েছে পুলিশ চেকপোস্ট যাহারা স্বাস্থ্যবিধি মানছেন না তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে

 ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদ্য যোগদানকৃত উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোশারফ হোসাইন উক্ত ভ্রাম্যমাণ আদালত সহযোগিতা করেন নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ সঙ্গীয় ফোর্স। এসময় সরকারের বিধি-নিষেদ অমান্য করায় একাধিক ব্যক্তিকে ৪টি মামলায় ১,৭৫০/- টাকা আর্থিক জরিমানা করা হয়। এসময় সহকারী কমিশনার ভূমি ও থানার অফিসার ইনচার্জ যাদের মুখে মাস্ক ছিল না তাদের মধ্যে  মাস্ক বিতরণ করেন

সরেজমিনে ঘুরে দেখা যায়, আজ কঠোর লকডাউনের প্রথম দিনে নবীনগর থেকে ছেড়ে যায়নি কোন দূর পাল্লার বাস, লঞ্চ, স্পীডবোট ও ইঞ্জিন চালিত নৌকা। কিন্তু ঈদ পরবর্তী সময়ে কোন ভাবেই মানুষ ঘরে থাকতে চাচ্ছেনা এখনো মানুষজন পায়ে হেঁটে রিক্সায় অটোতে ছুটে বেড়াচ্ছে একে অপরের বাড়িতে আত্মীয়-স্বজনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগিতে সবাই ব্যস্ত। করোনা যে মহামারী আকারে রূপ নিয়েছে তার কোনো ভ্রুক্ষেপ নেই কারুর মাঝে। আর যাহারা করোনা পজিটিভ তাহারাও নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে খোলা ময়দানে