নবীনগরে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১০/৮২০২০) দুপুরে  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে সভায় প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, সভায় বক্তব্য রাখেন অতি:পুলিশ সুপার নবীনগর সার্কেল মুকবুল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র  ধর ডা: তানভীর হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার  শামসুল আলম সরকার ,পকৃষি কর্মকর্তা মোঃ আবু তাহের ,পল্লী বিদ্যুত ডিজিএম নীল মাধব বণিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকাররম হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা   জাহাঙ্গীর আলম বুলবুল সরকার , দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সঞ্জয় সাহা, আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক  নাছির উদ্দিন,   শিক্ষক সমিতির সভাপতি    এটিএম রেজাউল করিম সবুজ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম  সাধারণ সম্পাদক মোঃ আবু কাউসার, বাজার কমিটির সেক্রেটারী আশ্রাফুল আলম জনি সহ বিভিন্ন সেক্টরের নেতৃবৃন্দ।সভায় সামাজিক দূরত্ব বজায় রেখে ও মাস্ক পরিধান করে সীমিত পরিসরে যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি পালন করার উপর গুরুত্বারোপ করা হয়।