নবীনগরে প্রাথমিকের এক প্রধান শিক্ষিকার আকস্মিক মৃত্যু
- August 8,2020
- 434 views
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ শনিবার ৮/৮/২০২০ তারিখে শাহাবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বেগম কামরুন নাহার ৩৪ বছর চাকরি জীবন অতিবাহিত করে আজ সকালে নিজ বাড়িতে হার্ট স্ট্রোক করে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন ) ।মরহুমার স্বামী মোঃ হুমায়ুন কবিরও একজন প্রধান শিক্ষক, তিনি বলিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন। মরহুমার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নবীনগর ৫ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বুলবুল সরকার, সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কাইয়ুম ভূঁইয়া, প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষে মরহুমার বাড়িতে উপস্থিত হয়ে সমবেদনা জানিয়েছেন শিক্ষক সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম সবুজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ কাউসার আলম প্রমূখ।
