সারা দেশের ন্যায় নবীনগরেও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯০তম জন্মদিন পালিত
- August 8,2020
- 432 views
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ ৮/৮/২০২০ তারিখ রোজ শনিবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯০ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এই মহীয়সী নারীর জন্মদিন উপলক্ষে উপজেলা কনফারেন্স রুমে নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান, অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ । আলোচনা এবং দোয়ার পর সেলাই মেশিন উপহার এবং বৃক্ষরোপণ করা হয়।
