নবীনগরে মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করলেন পুলিশ
- August 5,2020
- 422 views
মাদক মুক্ত বাংলাদেশ গড়তে আইজিপি ও পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়ার নির্দেশনায় অফিসার ইনচার্জ নবীনগর থানার সার্বিক সহযোগীতায় এসআই/মোঃ জসীম উদ্দিন ০৪/০৮/২০২০ইং তারিখ নবীনগর থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান কালে আসামী ১। শিপন ঋষি (৩১) পিতা-লেবন ঋষি প্রঃ লাল মোহন, সাং-ভোলাচং, ঋষি পাড়া, ০২। আবুল কালাম (৩৩) পিতা-মৃত আবুল কাসেম, সাং-নাছিরাবাদ, ব্রীজ এর সাথে, উভয় থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াদ্বয়কে ভোলাচং ঋষি পাড়া শিপন ঋষির বসত ঘর হইতে ৫০ লিটার ৫০০ গ্রাম দেশীয় তৈরী চোলাই মদ গ্রেফতার করেন। এই সংক্রান্তে নবীনগর থানার মামলা নং-৩. তাং-৫/০৮/২০২০ইং, ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর /২৪ (ক)/৪১ রুজু হয়। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
