মানবতার টানে মানবিকতার টানে অসহায় মানুষের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ বুধবার পৌরসভার মাঝিকাড়া এলাকার একটি পরিবারের জন্য উপজেলা প্রশাসন এর পক্ষ হতে ক্ষুদ্র উপহার হিসেবে একটি হুইল চেয়ার প্রদান করেন। উক্ত হুইলচেয়ার টি প্রদান করেছেন উপজেলা শিক্ষা অফিসার। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন আমার আহবানে দ্রুত সাড়া দিয়ে পাশে দাঁড়ানোর জন্য শিক্ষা অফিসার কে ধন্যবাদ ।
প্রতিবন্ধী কার্ডের ব্যবস্থা এবং প্রতিবন্ধীভাতা দ্রুত পাওয়ার তড়িৎ ব্যবস্থা গ্রহণ করার জন‍্য  উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে ও ধন্যবাদ দেন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার জন্য। এরপর নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ০২ টি প্যাকেট উপহার দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয় অনলাইন টিভি তে প্রচারিত মাঝিকাড়া এলাকার ০১ টি অসহায় পরিবারের জীবনগাঁথা কে বুকে ধারণ করে তাদের জন্য নবীনগর উপজেলা প্রশাসন এর পক্ষ হতে ক্ষুদ্র উপহার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। এসময় তিনি বলেন , আসুন আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াসে একটু ইচ্ছা ও চেষ্টা করলেই এসব মানুষের মুখে হাসি ফুটাতে পারি।