নবীনগরে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতে জরিমানা
- August 5,2020
- 458 views
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ বুধবার দিনব্যাপী বিভিন্ন জায়গায় সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। নবীনগর থানার আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক না পড়ে রাস্তায় অবাধে ঘোরাঘুরি ও চলাচলের জন্য ১২৬ জনকে মোট ৩৬,৪০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং সচেতন করা হয়েছে। এসময় তিনি বলেন, দয়া করে স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।
