নবীনগরে স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
- August 4,2020
- 485 views
স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদবস্ত্র বিতরণ
মো. কামরুল ইসলাম
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম গ্রামে "মানুষ মানুষের জন্য" এই স্লোগানে পবিত্র ঈদ-উল- আযহা উপলক্ষে গত শুক্রবার (৩১ জুলাই) বিকেলে 'স্বপ্নজয়ী' সংগঠনের উদোগে শ্যামগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রামের অর্ধশতাধিক দরিদ্র পরিবারের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেন,, “স্বপ্নজয়ী” সামাজিক সংগঠনের সদস্যরা। বিতরণী কার্যক্রম উদ্বোধন করেন শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমির হোসেন বাবুল।
এ সময় উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম (শফিক),শ্যামগ্রাম ব্লাড ডোনারস ক্লাবের সাধারণ সম্পাদক এম এইচ মেহেদী হাসান, আহসান,মিয়া,শরিফ মিয়া,সাইদুল ইসলাম শুভ, স্বপ্নজয়ী সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম (জিহাদ) সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসালম (সোহান), সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম হাসান, সাংগঠনিক সম্পাদক আশিকুল বারি পিয়াস, অর্থ সম্পাদক শাহরিয়ার নাফিজসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
