নবীনগরে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতে জরিমানা করলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়ার আজ সোমবার নবীনগর উপজেলায় সরকারের নির্দেশনা অমান্য করে মাস্ক ছাড়া অযথা রাস্তায় চলাচলের জন্য পৃথক ০৩ টি মামলায় মোট ৩৬০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোহাম্মদ মাসুম। এ সময় তিনি বলেন দয়া করে মাস্ক ছাড়া কেউ ঘর হতে বের হবেন না। নিজে সতর্ক থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত থাকতে সরকারের স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনা মেনে চলুন। করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরু থেকে নবীনগরে এর বিস্তার রোধে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।