নবীনগরে গ্রীন আরমি সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
- August 3,2020
- 474 views
গ্রীণ আরমি সংগঠনের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ
মো. কামরুল ইসলাম
নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রামে গত শুক্রবার (৩১ জুলাই) বিকেলে অর্ধশতাধিক পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেন 'গ্রীণ আরমি' নামক সামাজিক সংগঠনের সদস্যরা। সরকারি নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে তাদের সদস্যদের মাধ্যমে শ্যামগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে এ ঈদসামগ্রী পৌঁছে দেন।
সংগঠনের সভাপতি সাজ্জাতুল ইসলাম সায়মন বলেন,আমরা কিছুসংখ্যক কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীরা এই অসহায় মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন এবং ঈদসামগ্রী বিতরণে যাবতীয় সহযোগিতা করায় সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় সংগঠনের সহ-সভাপতি- বাদশা মিয়া, কাজী আবদুল্লাহ আল নোমান, সমীর আহমেদ, সদস্য সচিব - গোলাম মারুফ প্রিতম, সাংগঠনিক সম্পাদক- সজীব চৌধুরী, শিক্ষা সম্পাদক - মোঃ মাহাবুব, প্রচার সম্পাদক- রাফিয়ান ইসলাম রিমন পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক আবদুল্লাহ খান, সদস্য- মোঃরাজিন মাহমুদ খান, ফয়সাল আহমেদ, নুর আলম আহমেদ, তুহিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
