নবীনগরে স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় এমপির ঈদ শুভেচ্ছা বিনিময়
- August 2,2020
- 492 views
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ রবিবার আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল দলীয় নেতা-কর্মী এবং সাধারণ জনগণের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন। আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছেন, উক্ত আলোচনা সভায় আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট সুজিত কুমার দেবের সভাপতিত্বে এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাসিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেন স্থানীয় এমপি মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিব শংকর দাস, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির জহির উদ্দিন চৌধুরী শাহান, জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ জসিম উদ্দিন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম নজু, ইউপি চেয়ারম্যান মোঃ জামাল হোসেন, মোঃ জিল্লুর রহমান, মোহাম্মদ ফিরোজ মিয়া, সংস্কৃতি সম্পাদক পিন্টু ভদ্র, যুবলীগের সভাপতি শামস আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন, ছাত্রলীগের সাবেক আহবায়ক পারভেজ আহমেদ, সমবায় সমিতির সভাপতি আশরাফুল ইসলাম জনি, পৌর আওয়ামীলীগের সদস্য শামীম রেজা, চার নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাহবুবুর রহমান,স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সালাউদ্দিন বাবু, ছাত্রলীগের আরিফুল ইসলাম রাজিব ও আবু সাঈদ সহ আওয়ামী লীগ, যুবলীগ ,স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় এমপি তার বক্তব্যে বলেন, আমি কিছুদিন পূর্বে অসুস্থ ছিলাম আল্লাহর রহমতে আমার প্রাণপ্রিয় নবীনগর বাসীর সকলের দোয়ায় আমি এখন সুস্থ। আমি যদিও অনেকদিন নবীনগরে আসেনি কিন্তু আমার মন সবসময় নবীনগরের পড়ে থাকে, এ ক্রান্তিকালে মহামারী করোনা ভাইরাস এর সময় আমি হয়তো আপনাদের কে সশরীরে কম সময় দিচ্ছি কিন্তু আমি আপনাদেরকে যে ওয়াদা দিয়েছি সে ওয়াদা মোতাবেক আমি আমার সকল উন্নয়ন মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছি। আপনারা দেখবেন আমি আমার দেওয়া ওয়াদা পালন করছি কিনা। বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে এই মহামারী করুণার মধ্যেও দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমিও তার ধারাবাহিকতায় নবীনগরবাসীও যাতে সেই উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত না হয় আমি সেই চেষ্টা অব্যাহত রেখেছি। আমি চাই একটি উন্নত এবং আধুনিক শিক্ষা যোগাযোগ ব্যবস্থা সমৃদ্ধ একটি নবীনগর হোক। সকল উন্নয়ন ব্যবস্থায় যেখানে যা প্রয়োজন আমি অবশ্যই করব। নবীনগরের সকল জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উপদেশ দেন।
