নবীনগরে ঈদকে সামনে রেখে মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আজ শুক্রবার বিভিন্ন গরু বাজার, মশলার বাজার পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ  মাসুম।  পরিদর্শনকালে মাস্ক না পড়ে ক্রয়-বিক্রয় কালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক ০৩ টি মামলায় ২৬০০/- টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। লবন, পিয়াজ,রশুন, আদাসহ অন্যান্য মশলার দাম স্থিতিশীল রয়েছে।