নবীনগরে বিভিন্ন দোকানে একশ'টি ফেস্টুন বিতরণ করলেন ইউএনও
- July 31,2020
- 501 views
"NO MASK,NO SALE"- মাস্ক পরিধান ব্যতীত কেউ দোকানে প্রবেশ ও ক্রয়-বিক্রয় করতে পারবেন না- এ স্লোগানকে ধারণ করে নবীনগর উপজেলার বিভিন্ন দোকানে উপজেলা প্রশাসন এর পক্ষ হতে ১০০টি ফেস্টুন বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান, ওসি (তদন্ত) রুহুল আমিন। এ সময় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি সংক্রান্ত সরকারের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
