নবীনগরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইমাম এবং খতিবদের সাথে পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা

 ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার ঈদ উল আযহা 'র জামাত অনুষ্ঠানে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ ও নিরাপত্তা নিশ্চিতকল্পে  নবীনগর থানা পুলিশ কর্তৃক ইমাম/ খতিবগণের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । এ সময় উপস্থিত ছিলেন মুকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার  নবীনগর সার্কেল,  প্রভাষ চন্দ্র ধর অফিসার ইনচার্জ নবীনগর থানা,  ইন্সপেক্টর (তদন্ত) রুহুল আমিন , মুফতি মোঃ বেলায়েত উল্লাহ খতিব নবীনগর কেন্দ্রীয় জামে মসজিদসহ বিভিন্ন মসজিদ এর ইমাম ও খতিবগণ। এসময় বক্তাগণ ঈদুল আযহার ঈদ জামাত লোগ বেশি হলে দু-তিনটি জামাত এবং মসজিদে আগত সকল মুসল্লিদের মাস্ক এবং জানামাজ নিয়ে আসার জন্য সকলকে অনুরোধ করেন।