নবীনগরে স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্টে জরিমানা
- July 28,2020
- 1143 views
ব্রাহ্মণবাড়িয়া জেলার সম্মানিত জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা মোতাবেক আজ নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক পরিধান না করে জনবহুল স্থানে ঘোরাঘুরি করায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় ৪ টি মামলায় ৬০ জনকে ৪৫৫০ টাকা অর্থদণ্ড করা হয়।এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণের মাঝে প্রায় ৫০ টি মাস্ক বিতরণ করা হয়।সহকারী কমিশনার (ভূমি), ইকবাল হাসানের নেতৃত্বে পরিচালিত আজকের মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন সলিমগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই মামুন সহ সঙ্গীয় ফোর্স।
