ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হোপ সংস্থার পর্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- February 7,2026
- 13 views
মলয়া ডেস্ক
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে মাঠ পর্যায়ে দক্ষতার সাথে নির্বাচন পর্যবেক্ষন করার জন্য আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে নবীনগরস্থ হোপ সংস্থার প্রধান কার্যালয়ে "ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ" বিষয়ক এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালার মূল লক্ষ্য
নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা এবং পর্যবেক্ষকদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সম্যক ধারণা দিতেই এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় হোপ সংস্থার নির্বাহী পরিচালক ও মাষ্টার ট্রেইনার এ কে এম আসাদুজ্জামান কল্লোল, সাধারণ সম্পাদক ও মাষ্টার ট্রেইনার মোঃ আবু কাওছার ও অর্থ সম্পাদক ও মাষ্টার ট্রেইনার মোহাম্মদ তাইজ উদ্দিন প্রশিক্ষণ প্রদান করেন। সংস্থার প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকগণ অংশগ্রহণ করেন।
বক্তারা নির্বাচন পর্যবেক্ষণের নীতিমালা - ২০২৫ আচরণবিধি এবং ভোটকেন্দ্রে তথ্য সংগ্রহের সঠিক পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষকরা বলেন:
একটি অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার মূল ভিত্তি। আমাদের স্বেচ্ছাসেবকদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে যাতে জনমতের সঠিক প্রতিফলন ঘটে। সংগঠনটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের নির্বাচনকালীন জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশনা প্রদান করা হয়। আয়োজক সংস্থা 'হোপ' আশা প্রকাশ করছে যে, এই প্রশিক্ষণের মাধ্যমে মাঠ পর্যায়ের পর্যবেক্ষকরা আরও আত্মবিশ্বাসের সাথে তাদের দায়িত্ব পালন করতে পারবেন।
