নবীনগরে পশ্চিম ইউনিয়ন শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
- November 14,2026
- 34 views
মলয়া ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১৪/১১/২০২৬ বিকালে পশ্চিম ইউনিয়নে শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নবীনগর পশ্চিম ইউনিয়ন বিএনপির সহ- সভাপতি আসাদ মিয়ার সভাপতিত্বে,নবীনগর উপজেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক আবু কালাম আজাদ স্বাধীনের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ জাবেদুল ইসলাম জাবেদ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দঃ কৃষক দলের সাবেক যুগ্ম আহবায়ক আবু হাসনাত আলম রাজিব ভূইয়া।
প্রধান বক্তার বক্তব্য রাখেন নবীনগর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব শাহ আলম বেপারী।
আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য শাহ আলম সহ ওমর ফারুক, আবু নছর, গোলাম হোসেন মাষ্টার, মহসিন মোল্লা, জীবন মেম্বার, ইসরাফিল, আবু কাউছার, মোতালিব মাখন,মহন মিয়া, সাকিল আহমেদ প্রমূখ।
প্রধান অতিথি জাবেদুল ইসলাম জাবেদ বলেন, নবীনগর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান সাহেব নবীনগরের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন, একটি কুচক্র মহল আমাদের এমপি মহোদয়ের কাজকে বিতর্ক করার অপচেষ্টা করছেন, এ বিষয়ে সাংবাদিকবৃন্দের ভূমিকা রাখার অনুরোধ করছি। "
আবু হাসনাত আলম রাজিব ভূইয়া বলেন, সংসদ নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিয়েছেন, আপনাদের ভোটে এডভোকেট আব্দুল মান্নান মহোদয় পাশ করে এমপি হয়ে জনগণের জন্য কাজ করে যাচ্ছেন, এরজন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কর্মী সমাবেশ শেষে নবীনগর পশ্চিম ইউনিয়ন শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন করা হয় ,এতে আবু বক্করকে আহবায়ক ও মনিরুল ইসলামকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
