নবীনগরে সূর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজে মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
- October 14,2026
- 151 views
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সূর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজে মাদক প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থীদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক আবু সাঈদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি মোজাম্মেল হক মাছুম।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম, প্রফেসর মোহাম্মদ মোশাররফ হোসেন,
নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি )শারমিন সুলতানা, ইউনিয়ন চেয়ারম্যান এম আর মুজিব, এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাদক প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করা এবং মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব নিয়ে সভায় আলোচনা করা হয়।
বক্তারা মাদকের ক্ষতিকর প্রভাব থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম জোরদারের আহ্বান জানান।
মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দিয়ে সভাটি শেষ হয়।
